প্রথমে আমি একজন মানুষ ঠিক আপনাদের মতো, তার পর আমি একজন মেয়ে ঠিক আপনার মা, মেয়ে বা বোনেদের মতো, তার পরও যদি আমার পরিচয় জানতে চান তাহলে বলবো আমার আর কোনো পরিচয় নেই। আমি একজন রাস্তার মেয়ে আপনারা ভদ্রভাবে যাকে বলেন (টোকাই), আমি না বললে বুঝতে পারতেন যে আমি টোকাই নাকি ভাবতেন আপনাদের মতো ভালো কোনো ঘরের সন্তান। আজ আমি রাস্তাই থাকি, ফুল বেচে খাই এইটা কি আমার দোষ? আজ যদি আমার জন্ম গুলশান বনানীর কোনো ভালো পরিবারে হয়ে থাকতো পারতেন আমাকে এইভাবে অবহেলা করতে? পারতেন না তো? শুধু মাত্র গরীব ঘরে জন্ম বলে কেনো এই অবহেলা? দয়া করে আমার মাথাই চাটি মারার পূর্বে নিজেকে একবার আমার জায়গায় চিন্তা করে দেখবেন। এটা আপনার সৌভাগ্য যে আপুনি আপনার অর্থশালী ‘বাবা’ ‘মা’ এর সন্তান।
ঢাকা, ২০১৭।
ফ্লিকার: https://flic.kr/p/QPXSpe
